ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত মারা গেলন ভারতফেরত কিশোর

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত মারা গেলন ভারতফেরত কিশোর

জেলা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে সাকিব উদ্দিন (১৭) নামে ভারতফেরত এক কিশোর। একই দিন জেলায় করোনায় আক্রান্ত হয়ে আবুল হোসেন (৭৫) নামে এক বৃদ্ধও মারা গেছেন।

শুক্রবার (২১ মে) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।সাকিব চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা কলেচপাড়ার মিজানুর রহমানের ছেলে ও বৃদ্ধ হোসেন দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের বাসিন্দা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমডাঙ্গার সাকিব উদ্দিন গত ৯ মে বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসে। ১০ মে দুপুর আড়াইটার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ১১ মে নমুনা সংগ্রহ করা হলে ১২ মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। ২১ মে শুক্রবার ভোরে হাসপাতালের রেডজোনে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব। ক্যানসারে আক্রান্ত হলে চিকিৎসার জন্য তাকে ভারতে নেয়া হয়েছিল।

[irp]

আবাসিক মেডিকেল অফিসার আরও জানান, অপরদিকে জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে আবুল হোসেন ১৫ মে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। ১৬ মে নমুনা সংগ্রহ করা হলে পরদিন ১৭ মে করোনা পজিটিভ আসে। ওইদিনই আবুল হোসেনকে রাখা হয় হাসপাতালের রেডজোনে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪টার দিকে মারা যান তিনি।স্বাস্থ্যবিধি মেনেই তাদের দাফন কাজ সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গার ৪ উপজেলা থেকে মোট ২১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ফলাফল আসে ৩৪ জনের, যার মধ্যে তিনজনের করোনা শনাক্ত হয়।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯১০ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৩ জন এবং মারা গেছেন ৬২ জন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশনে আছেন ১০ জন ও হোম আইসোলেশনে আছেন ৪৬ জন এবং রেফার করা আছেন একজন।

[irp]

ট্যাগস :

চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত মারা গেলন ভারতফেরত কিশোর

আপডেট সময় : ০৩:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১