ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু

জেলা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আসিয়া বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত আসিয়া বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শরিষাডাঙ্গা গ্রামের মৃত মোশারফ হোসেনের স্ত্রী। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।

জানা যায়, গত ১২ মে পরিবারের সদস্যরা আছিয়া বেগমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। তাঁর শরীরে করোনা উপসর্গ জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট থাকায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি ভর্তি রাখেন।

[irp]

১৬ মে করোনা পরীক্ষার জন্য তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১৭ মে তাঁর নমুনায় করোনা শনাক্ত হলে সেদিন রাতেই তাঁকে ইয়োলো জোন থেকে আইসোলেশন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, আসিয়া বেগম জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি হয়। পরে তাঁর শরীর থেকে সংগৃহিত নমুনায় ১৭ মে করোনা শনাক্ত হয়।

আজ দুপুর ১টা ১৫ মিনিটে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বোশেষ তথ্য অনুযায়ী জেলা করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫৪ জনের।

এর মধ্যে সদর উপজেলার ২৩ জন, আলমডাঙ্গায় ১৬ জন, দামুড়হুদায় ১১ জন ও জীবননগরে ৪ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

[irp]

ট্যাগস :

চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু

আপডেট সময় : ০৬:২৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১