শিরোনাম:
চেঙ্গী নদীতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০২:৪৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ১১১৫ বার পড়া হয়েছে
চেঙ্গী নদীতে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টার দিকে স্থানীয়রা খাগড়াছড়ি জেলা সদরের শান্তি নগর এলাকার চেঙ্গী নদী দিয়ে ভেসে যাওয়ার সময় লাশটি দেখে খাগড়াছড়ি সদর থানা পুলিশে খবর দেয়।
পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে মরদেহটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খাগড়াছড়ির সদর থানার উপপরিদর্শক মোঃ রিয়াজ বলেন, সকালে খবর পেয়ে চেঙ্গী নদী থেকে এলাকাবাসীদের সহযোগিতায় আমরা লাশটি উদ্ধার করি। পরবর্তীতে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে লাশটি সুরতহাল করে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। তবে মরদেহটি ২/৩ দিন আগের বলেও ধারনা করেন তিনি।













