ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্ত ডিবিতে ন্যস্ত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ১০৭২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্ত ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম রবিবার (১৮ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোয়েন্দা কর্মকর্তা মোহাম্মদ নাসিরুল ইসলাম আরও জানান, সাম্য হত্যার মামলাটি ডিবির কাছে তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগে কাজ চলছে। দ্রুত গুরুত্ব দিয়ে সাম্যের খুনিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে রবিবার বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর দফতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি সাম্য হত্যার তদন্তভার ডিবিতে হস্তান্তরের আশ্বাস দিয়েছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম বলেন, ‘আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে সাম্য হত্যার সুষ্ঠু বিচার হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন।’

সাম্যর সহপাঠী এসএস নাহিন ইসলাম সাংবাদিকদের বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে ডিবির কাছে তদন্ত হস্তান্তর করা হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের ব্যবস্থা করা হবে।’

সাম্য হত্যার ঘটনায় পুলিশ এরই মধ্যে তিন জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। তারা হলেন তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)। গত মঙ্গলবার (১৩ মে) রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য।

ট্যাগস :

ছাত্রদল নেতা সাম্য হত্যার তদন্ত ডিবিতে ন্যস্ত

আপডেট সময় : ১১:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫