ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ছেলেদের নিয়ে অপকর্মের পাহাড় গড়েছেন চাকসুর ডেপুটি রেজিস্ট্রার জাকের আহমেদ

News Editor
  • আপডেট সময় : ০২:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
  • / ১১১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার জাকের আহমেদ  ও তার দুই ছেলের বিরুদ্ধে  বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান গবেষণা কেন্দ্রের অফিস সহকারী মো. আলমগীরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পুত্রকে সাথে নিয়ে ওই কর্মচারীকে মারধর করেন তিনি।

গতকাল শুক্রবার (২ অক্টোবর) মো. আলমগীর বাদী হয়ে জাকের আহমেদ, তার দুই পুত্র মোজাহিদ চৌধুরী ও মোস্তাফিজকে আসামি করে হাটহাজারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ডিউটি অফিসার এস আই রাজিব বলেন, বাদী একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ওসি তদন্ত স্যারের কাছে আছে। ঘটনার তদন্তে বিষয়টিতে নিয়মিত মামলা রুজু হতে পারে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার বিকাল ৩.৪৫ টার দিকে অফিস শেষে বাসায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনী মসজিদের পাশে সাঈদের দোকানের সামনে বিবাদীসহ অজ্ঞাতনামা দশজন লোক আমাকে একলা পেয়ে অতর্কিতে এলোপাথাড়িভাবে মারধর করে জখম করে। বিবাদী জাকের আহমেদ আমাকে হত্যার উদ্দেশে লাঠি দ্বারা মাথায় আঘাত করে। তারা আমার প্যান্টের পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকাও ছিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী মো. আলমগীর বলেন, ২০০৫ সাল থেকেই তাদের সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের প্রভাব খাটিয়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে আসছে৷ এর জেরে আমার ছোটভাই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। পরবর্তীতে জাকের আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আমাদের জমির উপর বাড়ি নির্মাণের চেষ্টা চালায়। বাধা দিলে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে  জানতে অভিযুক্ত জাকের আহমেদকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এছাড়াও তার ও দুই ছেলের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জমি দখল সহ মারধরের একাধিক অভিযোগ রয়েছে।

জমি দখলের অভিযোগে জন্য ত জেলেও যেতে হয়েছে কয়েকবার।

ছেলেদের নিয়ে অপকর্মের পাহাড় গড়েছেন চাকসুর ডেপুটি রেজিস্ট্রার জাকের আহমেদ

আপডেট সময় : ০২:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০