শিরোনাম:
জয়পুরহাটে সাজাপ্রাপ্ত আসামী আটক
Astha DESK
- আপডেট সময় : ০১:৩১:৫০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
- / ১০৮২ বার পড়া হয়েছে
জয়পুরহাটে সাজাপ্রাপ্ত আসামী আটক
জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে আব্দুল ওয়াহেদ (৩৩) নামের ১ বছরের বিনাশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী আটক করেছে র্যাব।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের (ভারপ্রাপ্ত) অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম (৮জুলাই) রাত ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই সদরের বামনপাড়া চারমাথা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তি জয়পুরহাট সদর উপজেলার জলাটুল এলাকার বছির উদ্দিন এর ছেলে।
আসামীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় জিডি মূলে রাতেই হস্তান্তর করা হয়েছে।



















