ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • / ১০১০ বার পড়া হয়েছে

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাজ্জাদ রায়হানঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তাঁরা স্মৃতিসৌধে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল এ সময় রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আলাদাভাবে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা শেষে ঢাকায় ফেরার পথে সকাল ৭টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী। এরপর সকাল ৯টা ৪৫ মিনিটে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত স্বাধীনতা দিবসের বিশেষ কুচকাওয়াজে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
এদিকে, গৌরবময় স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশেষ বাণী প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাণীতে তিনি ২৬ মার্চকে আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেন। যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে, জাতির সেই সূর্যসন্তানদের তিনি পরম শ্রদ্ধায় স্মরণ করেন। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-বোন এবং স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আপডেট সময় : ১০:৪৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬