ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। বুধবার সকালের দিকে পৌরসভার পপুলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সরিষাবাড়ীর বড়বাড়িয়া এলাকার মোজাম্মেলের ছেলে সাইদুল ইসলাম (২০) ও একই এলাকার খোকন মিয়ার ছেলে আকাশ আলী (১৪)। নিহতরা সম্পর্কে চাচা ও ভাতিজা।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেদুল আলম।

তিনি বলেন, চাচা-ভাতিজা মোটরসাইকেলে সরিষাবাড়ীর বাউশি এলাকা থেকে বড়বাড়িয়া নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে পৌরসভার পপুলার এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ট্যাগস :

জামালপুরে ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজার মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১