ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু

সাজ্জাদ রায়হানঃ

মারা গেলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া টঙ্গী ছাত্রদল নেতা মুহাম্মদ বাবলু (২১)। দীর্ঘদিন খাদ্যনালীর ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার পর শনিবার (৭ মার্চ) সকালে তিনি মারা যান।

জানা যায়, ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের আবুল কাশেমের ছেলে বাবলু বর্তমানে গাজীপুরের টঙ্গী বেপারীবাড়ি এলাকায় বড় ভাইয়ের সঙ্গে বসবাস করতেন।

তিনি টঙ্গী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এবং বাংলাদেশ ছাত্রদলের টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ড শাখার দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে গেলে তার খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি দীর্ঘ দিন রাজধানীর ধানমন্ডির নিউ লাইফ হাসপাতালে তার চিকিৎসাধীন ছিলেন।

বাবলুর পরিবার জানায়, ছেলের চিকিৎসার জন্য তাদের সঞ্চিত অর্থ প্রায় শেষ হয়ে যায় এবং পরিবারটি চরম অর্থসংকটে পড়ে।

উল্লেখ্য, বাবুল ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার উত্তরা বিএনসি সেন্টার এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি আহত হন। সেই সময় তার বুকে একটি ছররা গুলি লেগে ছিল।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা বাবলুর মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬