ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক আজ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি সর্বদলীয় বৈঠক আয়োজিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করা হবে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের বিষয়ে জানান। মাহফুজ আলম বলেন, ‘এই বৈঠকের মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল তৈরি করা হবে। সেদিনই পরিষ্কার হবে, কবে ঘোষণাপত্রটি জারি করা হবে এবং সরকার কীভাবে এর প্রক্রিয়ায় ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষিত হবে।’

ট্যাগস :

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক আজ

আপডেট সময় : ০৯:৪৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫