ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

ঝিনাইদহে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৭:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ নতুন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। অন্য তিনটি আসনে সাবেক সংসদ সদস্যরা রয়েছেন। রোববার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনে বর্তমান সংসদ সদস্যকে পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য মইনুদ্দিন মিয়াজির ছেলে অবসরপ্রাপ্ত সামরিক সচিব মেজর জেনারেল সালাউদ্দীন মিয়াজিকে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে। এখানে বর্তমান সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল ২০১৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করছেন। এছাড়া জেলার বাকি তিনটি আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ-২ (ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলা) আসনে বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের আংশিক) আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আজিম।

ট্যাগস :

ঝিনাইদহে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

আপডেট সময় : ০৭:২৯:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩