ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

ঝিনাইদহে ভারতফেরত ১৪৫ যাত্রীর কোয়ারেন্টাইন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহে ভারত ফেরতদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) পর্যন্ত ১৪৫ বাংলাদেশিকে এসব জায়গায় বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া যশোর সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলাও রয়েছে কোয়ারেন্টাইন সেন্টার।

শনিবার (১ মে) দুপুর থেকে যশোরে স্থান সংকুলান না হওয়ায় পুলিশি পাহারায় তাদের বেনাপোল থেকে ঝিনাইদহে আনা হয়। এখানে যাদের রাখা হয়েছে তাদের বাড়ি চট্টগ্রাম, নোয়াখালী, খুলনা, ফরিদপুর, রংপুর, বগুড়া ও রাজশাহী জেলায়।

ভারত ফেরত এইড ফাউন্ডেশনে কোয়ারেন্টাইনে থাকা কয়েকজন যাত্রী বলেন, আমাদের বারবার করোনা পরীক্ষা করা হয়েছে। ভারত থেকে দুইবার আবার দেশে ফিরে বেনাপোলে একবার পরীক্ষা করা হয়। তবুও কেন আমাদের এখানে ১৪ দিন থাকতে হবে?

[irp]

এদিকে শহরে এসব কোয়ারেন্টাইনের ব্যবস্থা করায় ভয়ে আছে সাধারণ মানুষ।জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট রোধে দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এতে ভারতে আটকা পড়ে বাংলাদেশি কিছু যাত্রী। তারা বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরছেন। ভারতফেরত এসব যাত্রীকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

তিনি বলেন, এখন পর্যন্ত ঝিনাইদহে ১৪৫ যাত্রী এসেছে। তাদেরকে ঝিনাইদহ পিটিআই এর হোস্টেল ও এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে রাখা হয়েছে।

যারা পিটিআই এর হোস্টেলে আছেন তাদের থাকা-খাওয়ার খরচ সরকার বহন করছে। আর যারা এইড ফাউন্ডেশনের রেস্ট হাউজে থাকছেন তাদের খরচ নিজেদের বহন করতে হচ্ছে।

তিনি আরো বলেন, তাদের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন করা হয়েছে। চিকিৎসকরা নিয়মিত তাদের খোঁজখবর নিচ্ছেন। তাদেরকে পুলিশী নিরাপত্তায় রাখা হয়েছে যাতে কোনো সমস্যা না হয়।

ট্যাগস :

ঝিনাইদহে ভারতফেরত ১৪৫ যাত্রীর কোয়ারেন্টাইন

আপডেট সময় : ১২:৪৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১