ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৩৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল পৌর শহরের ডিসি লেক থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র মতে জানা যায়, টাঙ্গাইল ডিসি লেকের এক কর্মচারী লেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে কিছু ছিল না। ধারণা করা হচ্ছে দুই থেকে তিন দিন আগে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল সদর থানার ওসি আব্দুস সালাম মিয়া বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগস :

টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩