শিরোনাম:
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
Astha DESK
- আপডেট সময় : ০৯:৩৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
- / ১০২২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫ জন নিহত
আল আমিন/টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার ধলাটেংগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসেছিলেন।
এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ১;জন শিশু, ২ জন নারী ও ২ জন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়। তবে ধারণা করা হচ্ছে নিহতরা সবাই একই পরিবারের।
দৈনিক আস্থা/এমএইচ



















