ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাফিক সার্জেন্টকে পেটানো যুবক গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১
  • / ১০৫৯ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:

রাজশাহীতে মোটরসাইকেলের কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্ট বিপুল ভট্টাচার্যর উপর হামলাকারী যুবক বেলাল হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।

বাসে করে পালানোর সময় বুধবার দিবাগত রাত একটার দিকে নাটোর মাদ্রাসা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একটি দল এ অভিযান চালায়।

বেলালকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বেলা ১১টায় আরএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সেখানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, তিনি তার ২২ বছরের চাকরি জীবনে এমন নৃশংস ঘটনা আর দেখেননি।তিনি বলেন, আমি আমার ২২ বছরের চাকরি জীবনে একজন অফিসারকে এমন নৃশংসভাবে মারধর করার ঘটনা দেখিনি।

আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশে চাকরি করেছি দীর্ঘদিন। এটা ব্যতিক্রমধর্মী। আসলে অস্বাভাবিক ব্যাপার। সে পলাতক অবস্থায় ছিল। একটা মামলা হয়েছে। আমরা আরএমপির বোয়ালিয়া জোনের উপ-কমিশনারের নেতৃত্বে একটা টিম গঠন করেছি।রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলস থেকে নাটোর জেলা পুলিশের সহায়তায় সেই টিম রাত ১টার সময় বেলালকে গ্রেপ্তার করেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, কর্মকর্তাকে সরকারি কাজে বাধা প্রদান এবং তাকে মেরে ফেলার চেষ্টার জন্য হত্যাচেষ্টাসহ অন্যান্য ধারায় মামলা করা হয়েছে। আমাদের অফিসার খুব খারাপ অবস্থায় ছিল। যেসব ধারা কাভার করে আমরা সেসব ধারায় মামলা করেছি।

‘এখন আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব, তার উত্তেজিত হবার পেছনে কারণটা কি। সে মাদকাসক্ত ছিল কিনা। তার অতীতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড আছে কি না সেটা দেখব। আমরা তার সমস্ত কিছু খতিয়ে দেখব।’

সংবাদ সম্মেলনে আরএমপির বোয়ালিয়া জোনের উপ-কমিশনার (ডিসি) সাজিদ হোসেন, শাহমখদুম জোনের ডিসি মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বেলালের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত শামসুল হক। বেলাল একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার নগরীর বহরমপুর ঘোড়া চত্বর এলাকায় যানবাহনের কাগজ পরীক্ষা করছিলেন সার্জেন্ট বিপুল ভট্টাচার্য (৩২)। এ সময় বেলাল হোসেনের কাছে মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। তিনি কাগজ না দেখিয়ে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে কথা-কাটাকাটি শুরু করেন।

একপর্যায়ে পুলিশ সার্জেন্ট বিপুলকে পাশের দোকানের কাঠের চলা দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে অন্যান্য পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ট্যাগস :

ট্রাফিক সার্জেন্টকে পেটানো যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১