ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী Logo হাতিয়ায় ধর্ষণের অভিযোগ সঠিক নয়, দাবি পুলিশের Logo বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট Logo চাঁদাবাজির অভিযোগে বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নবনির্বাচিত এমপি Logo গনদাবীতে পরিণত হচ্ছে ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী করার দাবী Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি

ট্রেনের ধাক্কায় নিহত ৩ পুলিশ

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

ট্রেনের ধাক্কায় নিহত ৩ পুলিশ

কাজী জিহাদুল ইসলাম/চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ রোববার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) সুজন শর্মা, পুলিশ সদস্য সমর চন্দ্র সূত্রধর ও ইউপি সদস্য শাহাদাত হোসেন।

স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট নামক রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়।গাড়িতে থাকা আরও ৩ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত তিনজন হলো, সীতাকুণ্ড থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। আহত হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) সুজন শর্মা, পুলিশ সদস্য সমর চন্দ্র সূত্রধর ও ইউপি সদস্য শাহাদাত হোসেন।

ঘটনাস্থলে থাকা ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সামিউর রহমান বলেন, দুপুর সোয়া ১২টার দিকে সীতাকুণ্ড থানার পুলিশের একটি টহল দল স্থানীয় এক ইউপি সদস্যসহ আসামি ধরতে যাচ্ছিল। তাঁদের গাড়িটি রেললাইনের পশ্চিম থেকে পূর্ব পাশে পার হওয়ার সময় আটকে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক কনস্টেবল রহমান নিহত হন। এ ঘটনায় আরও চারজন পুলিশ সদস্য ও ইউপি সদস্য শাহাদাত হোসেন আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে একজন মারা যান। বাকি দুজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, তিনি ঘটনাস্থলে আছে পনর বিস্তারিত জানাবেন।

ট্যাগস :

ট্রেনের ধাক্কায় নিহত ৩ পুলিশ

আপডেট সময় : ০৩:১৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩