ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চাঁদা না দেওয়ায় বাড়ি নির্মাণে বাধা, ভূমি দখলচেষ্টা ও হত্যার হুমকির Logo ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo আবার মাইনাস তৎপরতায় ডিপ স্টেট: মাসুদ কামাল Logo বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও বিএনপি নিয়ে নতুন ষড়যন্ত্র Logo পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন Logo পানছড়িতে অবৈধ কাঠ আটক করেছে বিজিবি Logo পানছড়িতে সেনাবাহিনীর মতবিনিময়, উপহার ও চিকিৎসা সেবা প্রদান Logo কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন Logo ধানের শীষ প্রতীকের পক্ষে রেজাউল করিম খান চুন্নুর সমর্থকদের গণমিছিল Logo পানছড়িতে শিক্ষার্থীর হাতে ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের অনুদান তুলে দিলো স্বেচ্ছা সেবক দল

ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা

স্টাফ রিপোর্টারঃ

পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সারাদেশের ন্যায় রাজশাহীত ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছেন রানিং স্টাফরা। বুধবার (২৮ জানুয়ারি) ভোর থেকে রাজশাহী স্টেশন ছাড়েনি কোনো ট্রেন। লোকাল, আন্তঃনগর, মেইলসহসব ধরনের ট্রেন বন্ধ।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী। তারা ভোর থেকেই রাজশাহী স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তবে ট্রেন না পেয়ে একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে স্টেশনে ভাঙচুর চালিয়েছেন যাত্রীরা।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রেলের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা বলেন, রেল কর্তৃপক্ষ আগে থেকেই জানতো তাদের এই কর্মসূচির কথা তাহলে টিকিট ছাড়লো কেন? ট্রেন বন্ধের বিষয়ে কোনো পূর্বনির্দেশনা না দেয়াই ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি আদায়ের যাত্রী বা সাধারণ নাগরিকদের জিম্মি করাটা কতটুকু যৌক্তিক- এমন প্রশ্নও করেন যাত্রীরা।

এদিকে, সকাল থেকেই রাজশাহী রেলস্টেশনে যাত্রী নিরাপত্তাসহ যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা অনলাইনে টিকিটের সমমূল্য টাকা ফেরত পাবেন। কোনো প্রকার টাকা কাটা হবে না বলেও জানান রেল কর্মকর্তারা।

ট্যাগস :

ট্রেন না পেয়ে রাজশাহী স্টেশনে ভাঙচুর করেছে যাত্রীরা

আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫