শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে দুই হাজার পিস ইয়াবাসহ আটক ২
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:১১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১০৮০ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের দূর্গাপুর কাশিডাঙ্গা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ নিরব আলী (২৬) ও মোঃ বিপ্লব আলী (২৮)।
শনিবার (২৩ জানুয়ারি) ডিবি পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে।ডিবির ওসি রফিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাদের বাড়িতে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বালিয়াডাঙ্গী থানায় একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।


























