ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
  • / ১০৭২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মিলন আকতার/বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে সাংবাদিক এমদাদুল হক ভূট্টো’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ মে) সকাল ১১ টায় শহরের চৌরাস্তা চত্তরে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়মের সংবাদ পরিবেশন করায় জিটিভি ও দৈনিক যুগের আলো’র ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এমদাদুল হক ভুট্রোর বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগে চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দীন বাদী হয়ে মিথ্যা মামলা দায়ের করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, সহ-সভাপতি জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম সামসুজ্জোহা বাবুল, সদস্য সচিব ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,‌ এ্যাড. ইন্দ্রনাথ রায়, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সিনিয়র সাংবাদিক এস এম জসীম উদ্দীনসহ জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা ও সদস্যসহ অন্যান্যরা। এ সময় ঠাকুরগাঁও রিপোর্টাস ইউনিটি ও বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ ও ঘুষ বাণিজ্য নিয়ে সম্প্রতি জিটিভির জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো যে সংবাদ পরিবেশন করেছেন সেটি উল্লেখ্য করে বলেন, মামলা দিয়ে সাংবাদিকদের কেউ দাবিয়ে রাখতে পারবেনা। আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে প্রধান শিক্ষকের আরো অনিয়ম দুর্নীতির সংবাদ তুলে ধরার হুশিয়ারী দেওয়া হয়।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে জিটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভুট্টোর বিরুদ্ধে ২৮ এপ্রিল প্রধান শিক্ষক কফিল উদ্দীন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩