ঢাকা ০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

ডিসেম্বর থেকেই ধাপে ধাপে পৌরসভা নির্বাচন: সিইসি

News Editor
  • আপডেট সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
  • / ১১৭১ বার পড়া হয়েছে

আগামী ডিসেম্বর থেকে দেশে পর্যায়ক্রমে পৌরসভা নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। আজ সোমবার রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এক বৈঠকের পর তিনি এ কথা জানান। সিইসি বলেন, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে এসব নির্বাচন হবে।

‘আমরা পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ভাবছি। আগামী বছর মে মাসের মধ্যে সব নির্বাচন শেষ হবে’, যোগ করেন তিনি।

যেসব পৌরসভার মেয়াদ জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে শেষ হবে, প্রথম পর্যায়ে এ রকম ২০-২৫টি পৌরসভার নির্বাচন হবে বলে জানান সিইসি।

নির্বাচন আইন অনুসারে, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে পৌরসভা নির্বাচন হওয়ার কথা।

নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, পৌরসভার প্রথম সভা থেকে পৌরসভার মেয়াদ গণনা শুরু হয়।

তিনি বলেন, ‘বিভিন্ন পৌরসভার প্রথম সভা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয়। তাই পৌরসভার মেয়াদ শেষ হয় বিভিন্ন সময়ে। এ কারণে একযোগে সব পৌরসভার নির্বাচন করা সম্ভব হবে না।’

ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট পৌরসভার সংখ্যা ৩২৯টি। এর মধ্যে ২৩৫টি পৌরসভার মেয়াদ ২০২০ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে। আরও ৫৬টির মেয়াদ এপ্রিলে শেষ হবে।

ডিসেম্বর থেকেই ধাপে ধাপে পৌরসভা নির্বাচন: সিইসি

আপডেট সময় : ০৭:৩৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০