ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল Logo ট্রাম্পের হরমুজ প্রণালি রক্ষার আহ্বানে সাড়া দিচ্ছে মিত্ররা Logo পাবনায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত Logo ৯২ শতাংশ মার্কিন নাগরিক ইরান যুদ্ধ শেষের পক্ষে Logo পুলিশের সামনে সালিশে বিএনপি নেতার পিটুনিতে বৃদ্ধার মৃত্যু

ড. ইউনূস-স্টারমার বৈঠকের সূচি এখনো ঠিক হয়নি : প্রেস সচিব

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেশটিতে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের কোনো সূচি এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার এই প্রেস সচিব।

সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কি না এবং বৈঠক হলে তা কবে হবে? জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা যেটা জানতে পারছি যে, তিনি (কিয়ার স্টারমার) সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। মঙ্গলবার ব্রিটিশ এক পার্লামেন্টারি এমপি এসেছিলেন, তিনি জানালেন যে, তিনি (কিয়ার স্টারমার) কানাডায় আছেন।

এরপরও তারা চেষ্টা করছেন। সময় ও সিডিউল ম্যাচ (সূচি মিললে) করলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চার দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তিনি। বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাইকমিশনার আবিদা ইসলাম মঙ্গলবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

ট্যাগস :

ড. ইউনূস-স্টারমার বৈঠকের সূচি এখনো ঠিক হয়নি : প্রেস সচিব

আপডেট সময় : ০৩:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫