ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা এবং টাঙ্গাইল, ফরিদপুর, চাঁদপুর, রাজশাহী, পঞ্চগড়, নারায়ণগঞ্জ, জামালপুর ও কুষ্টিয়াসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এর উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। পার্শ্ববর্তী নোয়াখালী জেলায় ভূকম্পন বেশি অনুভূত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

তবে গুগল ভূমিকম্প সিস্টেমে দেখায়, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। তবে উৎপত্তিস্থল চাঁদপুরের শাহরাস্তি উপজেলাতে এর মাত্রা ছিল ৬.০০।

ট্যাগস :

ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

আপডেট সময় : ১০:৫৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩