ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

তাপসী বাড়িতে আয়কর বিভাগের হানা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
  • / ১০৮০ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী তাপসি পান্নু ও পরিচালক অনুরাগ কশ্যপের বাড়িতে আয়কর বিভাগের হানা। মুম্বাইয়ে জমি সংক্রান্ত বিষয়ে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া আরো ২০ তারকার বাড়িতে তল্লাশি চালিয়েছে আয়কর বিভাগ। প্রযোজক মধু মন্টেনার নামও রয়েছে সেই তালিকায়।

বিশেষ সূত্রের বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, অনুরাগের প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস’র আর্থিক লেনদেন ঘিরেই শুরু হয়েছে আয়কর দফতরের এই তল্লাশি।

অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক মধু মন্টেনা ও বিকাশ বহেল মুম্বাইয়ে এই প্রযোজনা সংস্থা তৈরি করেছিলেন। লুটেরা, বম্বে কুইন, উড়তা পঞ্জাব-এর মত হিট ছবি ছিল এই প্রযোজনা সংস্থার ঝুলিতে। কিন্তু ২০১৮ সালে বন্ধ হয়ে যায় এই সংস্থা।

প্রসঙ্গত, অনুরাগ কশ্যপ কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচক। তাপসী পান্নুও নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব। ফলে এই সময়ে তাদের দুজনের বাড়িতে আয়কর দফতরের অভিযান রহস্যের জন্ম দিচ্ছে।

ট্যাগস :

তাপসী বাড়িতে আয়কর বিভাগের হানা

আপডেট সময় : ০৫:০৪:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১