ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১১:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • / ১০২০ বার পড়া হয়েছে

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিয়াজুল হক সাগর/রংপুরঃ

দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার (১৬ মার্চ) তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি খালের পাড়ে একটি গাছ লাগান।

সাহাপাড়া খাল পুনঃখননের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ‘নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হলো। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে দেশের ৫৩টি জেলায় এ কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাধার সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

প্রধানমন্ত্রী তাঁর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে এ কর্মসূচি শুরু করেছেন। যা গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন ও সেচব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। বর্তমান উদ্যোগকে সে কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদমন্ত্রী মোৌ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রমূখ।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬