শিরোনাম:
দীঘিনালায় দিনব্যাপী জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
Md Elias
- আপডেট সময় : ০৯:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১০৬৩ বার পড়া হয়েছে
দীঘিনালায় দিনব্যাপী জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
“মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান” স্লোগানকে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর দীঘিনালা উপজেলা আয়োজনে দিনব্যাপী সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ (বুধবার) ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে খাগড়াছড়ি জেলা যুব উন্নয়ন অধিদপ্তর’র উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা’র উপস্থিততে উপজেলার প্রায় ৩০জন নারী/পুরুষ প্রশিক্ষণার্থীদের মাঝে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবকদের শীর্ষক ভূমিকা জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন, সভায় অতিথিগন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসা, সাংবাদিক সোহেল রানা, মহাসিন মিয়া প্রমূখ। এসময় প্রশিক্ষণার্থীদের উদ্যোগী মনোভাব অর্জনের কথা বলা হয় এবং বাল্যবিবাহ, মাদক ও অনলাইন গেমস সম্পর্কেও সচেতনতা করা।
[irp]
























