ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই দিন পর থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

Astha DESK
  • আপডেট সময় : ১২:০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / ১০১৬ বার পড়া হয়েছে

দুই দিন পর থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া। আজ শনিবার (২৮ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত বহাল থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে ১ এপ্রিল থেকে গ্যাসোলিন বা পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাবের খসড়া তৈরি করতে নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপে বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও মূল্যে বড় প্রভাব ফেলতে পারে।

নোভাক আরও বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বৈশ্বিক তেল ও তেলজাত পণ্যের বাজারে সৃষ্ট অস্থিরতার ফলে দামে ব্যাপক ওঠানামা হচ্ছে। একই সাথে, বিদেশি বাজারে রাশিয়ার জ্বালানি সম্পদের উচ্চ চাহিদা একটি ইতিবাচক দিক হিসেবেও রয়েছে বলে তিনি যোগ করেন।

গত বছর রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা এবং মৌসুমি চাহিদা বৃদ্ধির কারণে কয়েকটি অঞ্চলে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছিল। ক্ষতিগ্রস্থ তেল শোধনাগার মেরামত করতে তেল রপ্তানি বন্ধ করা হয়েছে।

ক্রমবর্ধমান জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে আনতে এবং ঘাটতি মোকাবেলায় রাশিয়া বারবার জ্বালানি রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করেছে বলেও প্রতিবেদন বলছে।

শিল্প সূত্রের মতে, গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ মেট্রিক টন পেট্রোল রপ্তানি করেছিল, যা দৈনিক প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেলের সমান।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

দুই দিন পর থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে রাশিয়া

আপডেট সময় : ১২:০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬