ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার Logo নরসিংদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ শিক্ষার্থী নিহত Logo চুরির অভিযোগে বিদ্যুতের শক ও পিটিয়ে যুবককে হত্যা Logo রামগড় ৪৩ বিজিবি’র কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন

দুর্বল হয়ে আসছে ঘূর্ণিঝড় “হামুন”

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / ১০৯৩ বার পড়া হয়েছে

দুর্বল হয়ে আসছে ঘূর্ণিঝড় “হামুন”

আস্থা ডেস্কঃ

প্রবল ঘূর্ণিঝড় “হামুন” শক্তি ক্ষয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে ঝড়টির অগ্রভাগ চট্টগ্রাম-কক্সবাজার উপকূল অতিক্রম করতে শুরু করেছে। এটি শেষ রাত নাগাদ উপকূলীয় এলাকা অতিক্রম সম্পন্ন করতে পারে।

আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ‘হামুন’ আরও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি সন্ধ্যা ৬টার কিছু পরে উপকূল অতিক্রম শুরু করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এখনো চট্টগ্রাম ও কক্সবাজারে সমুদ্রবন্দরে ৭ নম্বর ও মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৫ নম্বর বিপদ সংকেত বহাল রয়েছে। ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের সময় কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ এবং প্রবালদ্বীপ সেন্টমার্টিনসহ আশপাশের কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

এর আগে, আজ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া ১২ নম্বর বুলেটিনে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে একই এলাকায় রয়েছে।

এটি মঙ্গলবার সন্ধ্যা নাগাদ কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি সন্ধ্যা থেকে রাতের মাঝে কক্সবাজার-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

ট্যাগস :

দুর্বল হয়ে আসছে ঘূর্ণিঝড় “হামুন”

আপডেট সময় : ০৯:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩