ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

News Editor
  • আপডেট সময় : ০৫:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
  • / ১১৯১ বার পড়া হয়েছে

বোরহানউদ্দিন, দেওয়ানগঞ্জ প্রতিনিধি 

জামালপুরের দেওয়ানগঞ্জ আজ  ২৮ সেপ্টম্বর রোজ সোমবার  আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে । তথ্য অধিকার সংকটে হাতিয়ার, সংকট কালে  তথ্য পেলে জনগণের মুক্তি মেলে,  এই স্লোগানকে সামনে  উপজেলা প্রশাসন আয়োজিত  উপজেলা পরিষদ হলরুমে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান হোসেন সোলাই, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া ।  অনুষ্ঠানে বক্তারা তথ্য অধিকার এর বিভিন্ন দিক তুলে ধরে অবাধ-তথ্যপ্রবাহ নিশ্চিত করার দাবি জানান ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  সুলাইমান হোসেন তার বক্তৃতায় বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে সমাজ অনেক এগিয়ে যায়।  বিভ্রান্তিকর তথ্য পরিবেশন না করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান । তথ্য জনগণের অধিকার,  এটি নিশ্চিত করার জন্য তিনি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন ।  অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায়  দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  বলেন, তথ্য ভান্ডার যত সমৃদ্ধ  করা যায়, দেশ ততো এগিয়ে যায় । উপজেলা পর্যায়ে  এই ধরনের প্রগ্রাম এই প্রথম ।  

শতভাগ নিয়ম-নীতির ভেতর থেকে সঠিক তথ্য পরিবেশন করার জন্য কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয়  সংসদ সদস্যের  বিশেষ প্রতিনিধি মুক্তাদির বিল্লাহ শিপন , দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব আহমেদ, সমবায় অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম,  কালের কন্ঠের দেওয়ানগঞ্জ প্রতিনিধি তারেক মাহমুদ (  তালাশ ), ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন মন্ডল সহ  উপজেলার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ।

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত

আপডেট সময় : ০৫:৩৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০