ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশ স্বাধীনে ‘মং প্রু সেইন’র’ অনুকরণীয় দৃষ্টান্ত

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

দেশ স্বাধীনে ‘মং প্রু সেইন’র’ অনুকরণীয় দৃষ্টান্ত

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

“আমার আলোয় বিকশিত হোক আমার পৃথিবী” এবং “গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি” শ্লোগানে খাগড়াছড়িতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মং সার্কেল চিফ মং প্রু সেইন, শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান/২৩ প্রদান করা হয়েছে। খাগড়াছড়ি সেনা রিজিয়নের আয়োজনে আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ অডিটোরিয়ামে এ শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান/২৩ প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. মহিউদ্দিন আহমেদ মাহি

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, বীর মুক্তিযুদ্ধা মং প্রু সেইন তৎকালীন মং সার্কেল চীফ নিজের সর্বস্ব ত্যাগ করে মাতৃভূমির জন্য যে নিদর্শন স্থাপন করেছেন তা বর্তমান যুগের শিক্ষার্থী ও বিদ্যানুরাগীদের জন্য অনুকরণীয়। মাতৃভূমির জন্য তার অসামান্য অবদান এবং মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক মং সার্কেল চীফ মং প্রু সেইন বাহাদুর শিক্ষাবৃত্তির প্রবর্তন করা হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে এই শিক্ষাবৃত্তি বৃদ্ধির মাধ্যমে পার্বত্য জেলা খাগড়াছড়ির পাশাপাশি তিন পার্বত্য জেলায় প্রতিটি মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননায় ভূষিত করার প্রয়াস অব্যাহত থাকবে। এর পাশাপাশি গরিব এবং অসহায় শিক্ষার্থীরা যেন শিক্ষার সমান সুযোগ পায় তা নিশ্চিতকরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযুদ্ধের গৌরব গাঁথাকে সমুন্নত রাখার জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার প্রক্রিয়াও পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডিজিএফআই’র ডেট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহ আলম সিদ্দিকী, এনএসআই’র যুগ্ন পরিচালক মোঃ ফিরোজ রব্বানী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, মং সার্কেলের সার্কেল চীপ সাচিং প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান, পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম, সাবেক সংসদ সদস্য ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা এবং অত্র ব্রিগেডের সকল জোন কমান্ডারসহ ৭ টি জোন থেকে আগত বিভিন্ন হেডম্যান, কার্বারী, শিক্ষার্থীদের অভিভাবকগণ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গরা।

অনুষ্ঠানে বিভিন্ন কলেজের এসএসসি ও এইচএসসির ১শ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়। ২০১৬ সাল থেকে এ শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করে আসছে ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

ট্যাগস :

দেশ স্বাধীনে ‘মং প্রু সেইন’র’ অনুকরণীয় দৃষ্টান্ত

আপডেট সময় : ১১:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩