ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

News Editor
  • আপডেট সময় : ০৪:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ১১৯৪ বার পড়া হয়েছে

রাজধানীতে ধর্ষণবিরোধী কালো পতাকা মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে পাঁচ আন্দোলনকারী আহত হয়েছেন।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখী মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করা হয়। এতে আহত হন সাজ্জাদ হোসেন শুভ, মাহমুদা দীপা, আরিফিন ইমন, সৈয়দ ইরফান ও আসমানী আশা। আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি জওহরলাল রায় জানান, রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরু করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি।

দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু হয়। ১টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে এতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের সদস্যদের ধস্তাধস্তি হয়। পুলিশের লাঠিচার্জে পাঁচজন আহত হন।

ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের লাঠিচার্জ, আহত ৫

আপডেট সময় : ০৪:৩১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০