ধামইরহাটের দেবিপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের উদ্ধোধন
- আপডেট সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৬৪ বার পড়া হয়েছে
ধামইরহাটের দেবিপুর উচ্চ বিদ্যালয়ে একাডেমিক ভবনের উদ্ধোধন
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটের দেবিপুর উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি রববার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে ভবনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, প্রকৌশলী মোঃ আলী হোসেন, উপজেলা আওলীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক ও ধামইরহাট সরকারি এম এম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, খেলনা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, আগ্রাদ্বিগুন ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন, উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক প্রমুখ।


























