ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নওগাঁয় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, নওগাঁ: নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের মুক্তির মোড়ে পিটিআই ইনস্টিটিউটের সামনে প্রাথমিক শিক্ষক পরিষদের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চক-আতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, দশপাইকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা সুমন, শেখের পুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, মকিমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল রাজ্জাক, এবং চকদোলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম। এ সময় প্রায় তিনশতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের প্রয়োজন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। মানববন্ধন শেষে শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

ট্যাগস :

নওগাঁয় প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

আপডেট সময় : ০৯:০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪