ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

নবাবগঞ্জে ক্লিনিক দালালের আঘাতে  হাত ভাঙ্গলো রোগীর

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

নবাবগঞ্জে ক্লিনিক দালালের আঘাতে  হাত ভাঙ্গলো রোগীর

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগী কাড়াকাড়ির সময়ে ক্লিনিক দালালের ঘুষিতে ফাতেমা সুলতানা (২৮) নামে এক রোগীর হাত ভেঙ্গেছে। শনিবার বেলা ১২টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহত ফাতেমা সুলতানা সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের গিরিনগর গ্রামের ইমন হাসান রুবেলের স্ত্রী। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ভুক্তভোগী ফাতেমা সুলতানা নবাবগঞ্জ প্রেসক্লাবে এসে সংবাদকর্মীদের জানান, শনিবার বেলা ১২টার দিকে তার দাঁতের ব্যথার চিকিৎসা নিতে স্বামীসহ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবনের সিড়ির কাছে রহিম ও বেগম নামে দুই ক্লিনিক দালাল অন্য এক রোগীকে নিয়ে টানাটানির এক পর্যায়ে দু’জনে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এসময়ে ফাতেমা সুলতানা তার স্বামীকে সাথে নিয়ে সিড়ি দিয়ে উপরে উঠার মুহুর্তে ক্লিনিক দালাল রহিম অপর দালাল বেগমকে ঘুষি মারতে গেলে মুহুর্তে বেগম সরে যাওয়ায় রহিমের ঘুষি এসে ফাতেমা সুলতানার হাতে গিয়ে লাগে। তাৎক্ষণিকভাবে ফাতেমাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করা হলে তাতে হাড়ে ফাটল দেখা যায়।
ফাতেমা সুলতানার স্বামী ইমন হাসান রুবেল বলেন, আমরা উপজেলা প্রশাসন ও থানা পুলিশে সহযোগীতা চাই। আমরা এ ঘটনার বিচার চাই। যাতে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা আর কোন রোগী যেন এমন ঘটনার শিকার না হয়।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল জলিল বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। প্রতিদিনই হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের সচেতন করা হচ্ছে। এ ঘটনায় নবাবগঞ্জ থানা পুলিশের সহযোগীতা চেয়েছি।

[irp]

ট্যাগস :

নবাবগঞ্জে ক্লিনিক দালালের আঘাতে  হাত ভাঙ্গলো রোগীর

আপডেট সময় : ০৪:৫১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২ মে ২০২১