ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর আলু খেতে মিলল বৃদ্ধের মরদেহ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / ১০৮৯ বার পড়া হয়েছে

নিখোঁজের ২০ ঘণ্টা পর আলু খেতে মিলল বৃদ্ধের মরদেহ

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাইয়ে নিখোঁজের ২০ঘণ্টা পর আব্দুল মালেক খান ফটু (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩জানুয়ারি/২৫) সকাল ১১টার দিকে উপজেলার জিন্দাপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কুজাইল দিঘী বড়কোদাল নামক মাঠের আলু খেত থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মালেক খান ফটু উপজেলার করিমপুর গ্রামের মৃত অফিল উদ্দিন খানের ছেলে। তিনি পার্শ্ববর্তী বেগুনগ্রাম ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত পিওন ছিলেন।

নিহতের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, আমার বাবা বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে চৌমুহনী বাজারে গিয়ে রাতে আর বাড়িতে ফিরেননি। পরে সকালে জানতে পারি আলু খেতে লাশ পড়ে আছে। সেখানে গিয়ে দেখি ওই লাশই আমার বাবা।

কালাই থানার ওসি জাহিদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতলে পাঠিয়েছে। ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

নিখোঁজের ২০ ঘণ্টা পর আলু খেতে মিলল বৃদ্ধের মরদেহ

আপডেট সময় : ০৫:৫৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫