ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে সংঘাতের আংশঙ্কায় পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১২১ বার পড়া হয়েছে

নির্বাচনে সংঘাতের আংশঙ্কায় পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী দ্বাদশ নির্বাচনে সংঘাতের আংশঙ্কায় পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

প্রাক পর্যবেক্ষক দলের তৈরি করা প্রতিবেদনের ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়ন এমন সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশন বা সরকার আমন্ত্রণ জানালে জাতীয় নির্বাচনে পূর্ণ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর বদলে ছোট একটি বিশেষজ্ঞ দল পাঠাতে পারে ইইউ। গতকাল বুধবার সরকারকে এ বিষয়ক চিঠি দিয়েছে তারা।
বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে এ-সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

ইউরোপীয় ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নির্বাচন কমিশনকে জানিয়েছে যে, তাদের নির্বাচন মূল্যায়ন মিশন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য উপযোগী বলে মনে করছে না।

তবে নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো নিয়ে ঢাকায় থাকা ইইউ সদস্য দেশগুলোর মধ্যে মতানৈক্য রয়েছে বলে জানা গিয়েছে।

ট্যাগস :

নির্বাচনে সংঘাতের আংশঙ্কায় পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

আপডেট সময় : ০১:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩