ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নিয়ামতপুরে অবহেলায় সাপে কামড়ে শিশুর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ১০৬০ বার পড়া হয়েছে

নিয়ামতপুরে অবহেলায় সাপে কামড়ে শিশুর মৃত্যু

আস্থা ডেস্কঃ

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাপের কামড়ে তাসকেয়া তৃষা (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে সুলতানপুরের তফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দিবাগত রাতে নিজ বাড়িতে ঘুমানো অবস্থায় সাপে কামড় দিলে কান্নাকাটি শুরু করে তৃষা। পরে পরিবারের সদস্যরা সাপটিকে বিছানায় দেখতে পেয়ে মেরে ফেলেন। রাতেই মরা সাপসহ তৃষাকে উপজেলা হাসপাতালে ভর্তি করালে আবাসিক চিকিৎসক লিংকন দুই ঘন্টা ভর্তি রাখার পর কোন চিকিৎসা না দিয়ে হাসপাতালে অ্যান্টিভেনম নেই বলে রোগীকে রাজশাহী মেডিকেল নেওয়ার পরামর্শ দেন। রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তৃষার মৃত্যু হয়।

তৃষার চাচা শরিফুল ইসলাম বলেন, ডাক্তারের অবহেলার কারণে তৃষার মৃত্যু হয়েছে। অ্যান্টিভেনম নেই জানালে প্রথমেই আমরা তৃষাকে রাজশাহী মেডিকেলে নিতে পারতাম। দুই ঘন্টা ভর্তি রেখে বিলম্ব করার কারণেই তৃষার মৃত্যু হয়েছে।

আবাসিক চিকিৎসক ডাঃ লিংকন বলেন, তারা সাপসহ রোগী আনলেও প্রাথমিক লক্ষ্মণে সেটি বুঝতে সমস্যা হচ্ছিল। পরে হাসপাতালে যেখানে অ্যান্টিভেনম রাখা হয় সেখানে গিয়ে দেখি অ্যান্টিভেনম নেই। অ্যান্টিভেনম খুঁজে না পাওয়ায় রাজশাহী মেডিকেলে স্থানান্তর করা হয়।

উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহবুব-উল আলম বলেন, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। ডাঃ লিংকন কারও সাথে যোগাযোগ না করেই অ্যান্টিভনম নেই একথা বলতে পারেন না। এ বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিয়ামতপুরে অবহেলায় সাপে কামড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:২৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩