ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার Logo প্রাণ ফিরছে লোগাং ইউপি শহীদ জিয়া স্মৃতি সংসদে Logo পানছড়িতে ভারতীয় অবৈধ পন্য আটক Logo পানছড়িতে সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া-রাবিশ ব্যবহার Logo মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo অষ্টগ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে অতর্কিত হামলা, ছাত্রদল সভাপতিসহ আহত ৬ Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ঘরে-বাইরে নিরাপত্তাহীনতা, সারাদেশে বাধাহীন ‘মব’-২০২৫ Logo সড়ক পাশে ফেলে যাওয়া দুই শিশুর বাবার বাড়ি খাগড়াছড়ি

পঞ্চগড়ে নাতনীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

News Editor
  • আপডেট সময় : ০৫:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৯২ বার পড়া হয়েছে

পঞ্চগড় সদর উপজেলায় ৭ বছরের নাতনীকে বাঁচাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শামসুল হক (৬৬) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের কৈকুড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত মুক্তিযোদ্ধা শামসুল হক ওই এলাকার মৃত মহির উদ্দিনের ছেলে।

আরও পড়ুন : ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করায় আইনজীবী আটক,ছাড়ালেন বারের নেতারা

প্রশাসন সূত্রে জানা যায়, বাড়ির পাশের পুকুরে তার ৭ বছরের নাতনী পড়ে যায়। এসময় তাকে পুকুরের পানিতে ডুবতে দেখে ওই মুক্তিযোদ্ধা শিশুটিকে বাঁচাতে পানিতে নামে। শিশুটিকে পানি থেকে উদ্ধার করে উপরে তুললেও তিনি পুকুরের পানিতে ডুবে যান।

এতে ওই শিশুর কান্না ও চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মুক্তিযোদ্ধা শামসুল হককে মৃত ঘোষণা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নিজ গ্রামে দাফন করা হবে বলে জানা গেছে। পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহম্মদ পুকুরের পানিতে ডুবে ওই মুক্তিযোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পঞ্চগড়ে নাতনীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৫:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০