ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

পাঁচবিবিতে বারোয়ারী মন্দিরে ৩২ প্রহর ব্যাপী মাহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
  • / ১১৩০ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে বারোয়ারী মন্দিরে ৩২ প্রহর ব্যাপী মাহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে দেশ মাতৃকার শুভ কামনায় ও বিশ্ব শান্তিকল্পে ৩২ প্রহর ব্যাপী মাহানাম যজ্ঞানুষ্ঠান,পদাবলী কীর্তন ও শ্রী শ্রীমন্মহাপ্রভূর ভোগ উৎসব-২০২৪ ২২ শে মে বুধবার সন্ধ্যায় গীতা পাঠান্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্যদিয়ে কেন্দ্রিয় বারোয়ারী মন্দির অঙ্গনে শুরু হয়েছে। ৪ দিনব্যাপী এ অনুষ্ঠানে ২৩ ও ২৪ শে মে ২ দিন মহানাম যজ্ঞানুষ্ঠান ও ২৫ ও ২৬শে মে ২ দিন অনুষ্ঠিত হবে পদাবলী কীর্তন।

এই উৎসবে তারকব্রহ্ম মহানাম পরিবেশন করছে,পটুয়াখালী জেলার দ্বাদশ রাখাল সম্প্রদায়, খুলনার অষ্টসখী সম্প্রদায়, গোপালগঞ্জের জগদ্ধাত্রী সম্প্রদায়,সিরাজগঞ্জের রূপনারায়ণ সম্প্রদায় ও জয়পুরহাটের জয় পাগল সম্প্রদায়। এছাড়াও পদাবলী কীর্তন পরিবেশন করছে,সাতক্ষীরার শ্রী রাজীব কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জের নরোত্তম দাস বাবলু, গাইবান্ধার শ্রীমতি সান্তনা রানী শান্তা ও নওগাঁ জেলার শ্রীমতি দেবশ্রী সরকার পলি।

সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এই উপজেলায় সবর্ত্রই এখন সাজ সাজ রব। এ উৎসবকে ঘিরে পরিপাটিভাবে সাজানো হয়েছে বারোয়ারী মন্দির ও তার চারিপাশ। প্রতিবছর এ উৎসবে দেশ-বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় এই মন্দির। আগামী ২৭শে মে সোমবার মহানাম কীর্তন, নগর পরিক্রমা, কুঞ্জভঙ্গ, মধ্যাহ্নে শ্রী শ্রীমন্মহাপ্রভূর ভোগ মাহোৎসব অন্তে দধি মঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যেদিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

এ ব্যাপারে উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস,পূজা উদযাপন পরিষদের সভাপতি পরমেশ্বর মাহাতো ও হরিবাসর উদযাপন কমিটির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা বলেন, উত্তরবঙ্গের মধ্যে সবচে বৃহৎ এই মাহানাম যজ্ঞানুষ্ঠান পাঁচবিবির বারোয়ারী মন্দিরে হয়ে থাকে প্রতিবছর। এবছরও আমরা এই আয়োজন করেছি। এ উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। আপনাদের পদধুলিই আমাদের প্রেরণা।

ট্যাগস :

পাঁচবিবিতে বারোয়ারী মন্দিরে ৩২ প্রহর ব্যাপী মাহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

আপডেট সময় : ১২:০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪