ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়: অভিযুক্ত আটক Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২ Logo সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ Logo ছাগলকাণ্ডের আলোচিত কর্মকর্তার রায় ২১ জুলাই Logo দরিদ্রদের সহায়তা ৮ কোটি টাকা পরামর্শক নিয়োগে ৫৩ কোটি! Logo প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি: চূড়ান্ত ফলের অপেক্ষায় চাকরি প্রার্থীরা Logo সাতক্ষীরায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ, মুদি দোকানি কারাগারে Logo প্রবাসীর স্ত্রীকে ১১ দিন অবরুদ্ধ রেখে ধর্ষণ Logo ভুল প্রশ্নে পরীক্ষা অধ্যক্ষকে শোকজ

পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আস্থা ডেস্কঃ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে আটকের পর দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন কর্মী-সমর্থকরা। এসময় পুলিশের সঙ্গে কর্মী-সমর্থকদের সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার (৯ মে) বিকালে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে আটক করা হয়।

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে আটক করার পর ইসলামাবাদ ছাড়াও রাওয়ালপিন্ডি, লাহোর, করাচি, গুজরানওয়ালা, ফয়সালাবাদ, মুলতান, পেশোয়ার ও মারদান শহরে পিটিআইয়ের নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এসময় পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

করাচি ও রাওয়ালপিন্ডিতে বিক্ষোভকারীদের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বিক্ষোভকারীরা ‘ইমরান খানকে মুক্তি দাও’ বলে স্লোগান দেন।

এদিকে ইমরান খানকে আটক করার পর রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর মধ্যে শহরটিতে বিক্ষোভ চলছে।

ইন্সপেক্টর জেনারেল (আইজি) আকবর নাসির খানের বরাত দিয়ে ইসলামাবাদ পুলিশ এক বিবৃতিতে জানায়, একটি রিয়েল এস্টেট কোম্পানির ৫০ বিলিয়ন রুপি বৈধ করার জন্য কয়েক বিলিয়ন রুপি নেওয়ার অভিযোগ রয়েছে ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। ওই মামলায় ইমরানকে আটক করা হয়েছে। সূত্র-আল-জাজিরা ও ডন।

ট্যাগস :

পাকিস্তান জুড়ে পিটিআই কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আপডেট সময় : ০১:৩৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩