ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচলের অনুমতি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃগত দুইদিন ধরে চরম ভোগান্তি নিয়ে পাটুরিয়া রুটে ফেরি পার হচ্ছিলেন ঈদে ঘরমুখো যাত্রীরা। ভুক্তভোগীদের দাবির মুখে অবশেষে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে উর্ধ্বতন কর্তৃপক্ষ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান।

তিনি জানান, করোনা মোকাবিলায় নৌরুটে ফেরি চলাচলে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও অবশেষে সোমবার বিকেল ৪টার পর অনুমতি দেয়া হয়েছে। অনুমতির পর এরমধ্যে পাটুরিয়া ঘাট থেকে আটটি ফেরি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে।

[irp]

গত শুক্রবার (৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি জানিয়েছিল, শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া নৌ-পথে ফেরি চলাচল চালুর ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিসি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবাজার ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) জামিল আহমেদ। তিনি বলেন, বিকেল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে।

এর আগে এ বিষয়ে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেছিলেন, ফেরি তো যাত্রী পরিবহনের জন্য নয়, যানবাহন পরিবহনের জন্য।

করোনা সংক্রমণ রোধে সরকারের বিধিনিষেধের মধ্যেই ঈদকে সামনে রেখে গত কয়েকদিন থেকেই ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ে ফেরি ঘাটে। যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ফেরিতে কোনো যানবাহন উঠতে না পারার ঘটনাও ঘটেছে।

ট্যাগস :

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচলের অনুমতি

আপডেট সময় : ১১:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১