ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

পাথরের খনিতে হোটেল! ‌‌এক রাতের ভাড়া কত?

Astha DESK
  • আপডেট সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

পাথরের খনিতে হোটেল! ‌‌এক রাতের ভাড়া কত?

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

ভূগর্ভস্থ খনির মধ্যে পরিবারের সঙ্গে রাত কাটাতে চান? সেই সুযোগ আপনার সামনে নিয়ে এল ব্রিটেনের একটি হোটেল।

এটি বিশ্বের সবচেয়ে গভীরতম হোটেল। দ্য ডিপ স্লিপ নামের এই হোটেলটি অবস্থিত নর্থ ওয়েলসের স্নোডোনিয়া পর্বতে। পাহাড়ের নিচে ১৩৭৫ ফুট গভীরে অবস্থিত হোটেলটি। ডিপ স্লিপ হোটেলে চারটি ব্যক্তিগত টুইন–বেড কেবিন এবং একটি ডাবল বেডসহ আরও একাধিক ঘর রয়েছে।

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ভাড়া করা যেতে পারে হোটেলের ঘর। অতিথিদের হোটেলে পৌঁছাতে গেলে অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যেতে হবে। মাটির নিচে যাবার আগে ৪৫ মিনিটের পথ পায়ে হেঁটে ব্লেনাউ এফফেস্টিনিওগের কাছে হাজির হতে হবে।

এরপর গাইডের সঙ্গে যেতে হবে। অতিথিদের হেলমেট, বুট পরে বিশ্বের বৃহত্তম এবং গভীরতম পরিত্যক্ত স্লেট খনির অন্ধকারে ডুবে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। পথটি খাড়া এবং চ্যালেঞ্জিং। সেই পথে যাওয়ার পর হোটেলে ঢোকার দরজা দেখতে পাবেন অতিথিরা। ঢুকতে না ঢুকতেই আপনাকে দেওয়া হবে গরম পানীয়।

মাটির নিচে এই হোটেলটির একটি প্রাইভেট কেবিনে থাকতে হলে একজনকে গুণতে হবে ৩৫০ পাউন্ড বা প্রায় ৩৬ হাজার টাকা। আর গুহার মধ্যে থাকতে হলে গুণতে হবে ৫৫০ পাউন্ড বা ৫৭ হাজার টাকা। প্রশিক্ষক ও প্রযুক্তিগত কর্মীরা রাতে ডিপ স্লিপ চেম্বারে তাদের নিজস্ব কেবিনে থাকবেন। সকালে আপনাকে সুন্দর চা পরিবেশন করা হবে। সূত্র-ভারতীয় মিডিয়া আজকালের খবর।

ট্যাগস :

পাথরের খনিতে হোটেল! ‌‌এক রাতের ভাড়া কত?

আপডেট সময় : ০৭:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩