শিরোনাম:
পানিতে তলিয়ে গেছে গাজীপুরের কয়েকশ ঘরবাড়ি
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৩:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১০৫৫ বার পড়া হয়েছে
পানিতে তলিয়ে গেছে গাজীপুরের কয়েকশ ঘরবাড়ি
অনলাইন ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি বিশ্বাসপাড়া এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে শতাধিক ঘরবাড়ি। সোমবার রাতে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত মুষলধারে বৃষ্টির পানিতে এই অবস্থার সৃষ্টি হয়।
হরিনহাটির জানান, বৃষ্টির পানিতে ঘরবাড়ি তলিয়ে গেছে। ড্রেনেজ ব্যবস্থায় ময়লা আটকে থাকায় পানি বের হতে না পারায় এলাকায় প্লাবিত হয়েছে। ঘরের ভিতরে ৩-৪ ফিট পানি উঠে পড়ে গেছে আমরা খুব ভোগান্তিতে আছি।
কালিয়াকৈর পৌরসভা প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, কিছু এলাকায় নিচু থাকায় বৃষ্টির পানি জমে গেছে। আমাদের লোকজন সেখানে পানি নিষ্কাশনের জন্য সকাল থেকেই কাজ করছেন অতি তাড়াতাড়ি পানি চলে যাবে।
[irp]



















