ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

প্রথম জয়ে শিকার শেখ রাসেল

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৩৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এগারতম ম্যাচে এসে জয়ের দেখা পেলো উত্তর বারিধারা ক্লাব। তাদের এই প্রথম জয়ের শিকার হলো সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র। রোববার হোম ভেন্যু টঙ্গীর শহীদ অহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে উত্তর বারিধারা ২-১ গোলে হারিয়েছে ব্লুজদের।

হোম ভেন্যুতে উত্তর বারিধারা প্রতিপক্ষকে আটকে দিয়েছিল আগের কয়েক ম্যাচে। মোহামেডানের পর তারা নিজ ভেন্যুতে ড্র করেছিল মুক্তিযোদ্ধা ও আরামবাগের বিপক্ষে। এবার অপেক্ষাকৃত বেশি শক্তির দল রাসেলকে হোম ভেন্যুতে হারিয়ে ক্লাবটি নিলো প্রথম জয়ের স্বাদ।

খন্দকার আশরাফুল ইসলামের গোলে ১৫ মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাহমুদ সাইদ সমতা ফেরায় স্বাগতিকদের। ৭৪ মিনিটে পাপন সিং করলেন উত্তর বারিধারার জয়সূচক গোল।

প্রথম জয়ে ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে উত্তর বারিধারা। চতুর্থ হারে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে শেখ রাসেল ক্রীড়া চক্র।

ট্যাগস :

প্রথম জয়ে শিকার শেখ রাসেল

আপডেট সময় : ০২:১৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১