ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ দমনের নীতি আমরা অনুসরণ করছি

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ দমনের নীতি আমরা অনুসরণ করছি

স্টাফ রিপোর্টারঃ

পুলিশ বাহিনীর জনবল বেড়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষা করে দেশের উন্নতি সাধন করতে পেরেছি। এখন সাধারণ মানুষকে ভালো মানের সেবা দিতে পারছি। বাংলাদেশ পুলিশ স্বাধীনতা পদকপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় এ বাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আগামীর স্মার্ট, উন্নত ও বঙ্গবন্ধুর সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এবং স্মার্ট পুলিশ তৈরি করতে একযোগে কাজ করব। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে।

আজ শনিবার (১৭ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হেডকোয়ার্টার্সে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান প্রমূখ।

পুলিশ প্রধান আরও বলেন, ছোট ছোট খারাপ কাজের জন্য অনেক ভালো অর্জন নষ্ট হয়ে যায়। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ দমনে যে নীতি গ্রহণ করেছেন, আমরা তা অনুসরণ করে জঙ্গিবাদ দমন করতে পেরেছি। জঙ্গিবাদ দমনে আমাদের সক্ষমতা প্রমাণ করতে পেরেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেই দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে। এটা ধরে রাখতে হবে। আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমরা আস্থার জায়গা তৈরি করেছি। জনসেবা দিয়ে সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে হবে।

ট্যাগস :

প্রধানমন্ত্রীর জঙ্গিবাদ দমনের নীতি আমরা অনুসরণ করছি

আপডেট সময় : ০৯:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩