ফখরুল ইসলামের নামে চেকটি ভুয়া
- আপডেট সময় : ১১:৫৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১১১৪ বার পড়া হয়েছে
ফখরুল ইসলামের নামে চেকটি ভুয়া
আস্থা ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সহায়তা পেয়েছেন।! এমন একটি চেক ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ছড়িয়ে পড়া এই চেকটি ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ভাইরাল হওয়া চেকটি বিশ্লেষণ করেছে। চেকটির অ্যাকাউন্টের নাম ও নম্বরের সঙ্গে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অ্যাকাউন্টের নাম ও নম্বরের মিল নেই।
সিঙ্গাপুরে অবস্থানরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, এসব নোংরামি। এ ছাড়া আর কিছু নয়। আমি আমার বাবার জমি বিক্রি করে চিকিৎসা ও রাজনীতি করি। আমাকে কেনা সম্ভব নয়। বিরোধী রাজনীতিবিদদের চরিত্র হননের এক জঘন্য খেলায় মেতেছে সরকার।
প্রসঙ্গত, চিকিৎসার জন্য গত ২৪ আগস্ট স্ত্রীসহ সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল।
















