ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এমডির অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরাল Logo আদালতে হাজিরা দিতে এসে পাজেপ সাবেক চেয়ারম্যানসহ আটক-২ Logo সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ Logo ছাগলকাণ্ডের আলোচিত কর্মকর্তার রায় ২১ জুলাই Logo দরিদ্রদের সহায়তা ৮ কোটি টাকা পরামর্শক নিয়োগে ৫৩ কোটি! Logo প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি: চূড়ান্ত ফলের অপেক্ষায় চাকরি প্রার্থীরা Logo সাতক্ষীরায় বিয়ের আশ্বাসে কিশোরীকে ধর্ষণ, মুদি দোকানি কারাগারে Logo প্রবাসীর স্ত্রীকে ১১ দিন অবরুদ্ধ রেখে ধর্ষণ Logo ভুল প্রশ্নে পরীক্ষা অধ্যক্ষকে শোকজ Logo লঘুচাপের প্রভাবে সন্দ্বীপ ফেরিঘাটে আটকা শতাধিক নৌযান

ফরিদপুরে গৃহবধূর লাশ রাস্তায় ফেলে পালিয়েছে স্বামী

Astha DESK
  • আপডেট সময় : ০৭:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • / ১১৬৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে গৃহবধূর লাশ রাস্তায় ফেলে পালিয়েছে স্বামী

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধি

স্বামীর ২য় বিয়ের জেরে পারিবারিক কলহের সূত্রতায় রোমা বেগম (৩২) নামে এক গৃহবধূর মরদেহ রাস্তার উপর ফেলে পালিয়ে গেছে স্বামী। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পাথরাইল গ্রামে।

শনিবার (২৬ আগস্ট) রাত নয়টার দিকে ঢাকা থেকে নিজের স্ত্রীর লাশ স্বামী টোটন মাতুব্বর নিয়ে এসে গ্রামের বাড়ির রাস্তায় ফেলে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। রোমা বেগম মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর চানপুট্টি গ্রামের কুদ্দুস মাতুব্বরের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় , ঢাকায় ফার্নিচারের ব্যবসা করেন টোটন মাতুব্বর। শনিবার রাতে ঢাকা থেকে রোমার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসে। পরে বাড়ির পাশের রাস্তার উপর ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ রোমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত রুমা বেগমের মামা মোঃ বাবুল মিয়া আজকের দর্পণকে জানান, তার ভাগ্নি রোমা বেগম ঢাকার উত্তর বাড্ডায় স্বামীর সঙ্গেই থাকতেন। তিনটি সন্তানও রয়েছে তাদের। রোমার স্বামী টোটন মাতুব্বর কয়েক মাস আগে আরও একটি বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ের পর থেকে ভাগ্নিকে রোমার উপর নির্যাতন করে আসছিল। কথায় কথায় যৌতুকের টাকার দাবি করতো। প্রতিবাদ করলে বাসা ছেড়ে চলে যেতে বলতো। নিরুপায় হয়ে আমরা প্রায়ই তাকে টাকা-পয়সাও পাঠাতাম ভাগ্নি ও তাদের সন্তানদের মুখের পানে চেয়ে।

চাহিদা মোতাবেক টাকা না পেলেই তাকে নির্যাতন করত। আমার ভাগ্নি রোমাকে ওর স্বামী টোটন মাতুব্বর পরিকল্পিতভাবে হত্যা করে ঢাকা থেকে লাশ গ্রামের বাড়ির পাশে রাস্তার উপর লাশ ফেলে রেখে পালিয়ে যায় বলে তিনি অভিযোগ করে এর বিচার দাবী করেন। এ ব্যাপারে টোটন মাতুব্বরের সঙ্গে তার বাড়িতে যোগাযোগ করলে মোবাইল নাম্বারটা বন্ধ পাওয়া যায়।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক অমিয় মজুমদার জানান, পুলিশ খবর পেয়ে রোমা বেগমের স্বামীর বাড়ির পাশে একটি রাস্তার উপর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহতের গলায় দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যা না আত্মহত্যা তা বলা সম্ভব নয়। তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। তদন্ত পূর্বক বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

ফরিদপুরে গৃহবধূর লাশ রাস্তায় ফেলে পালিয়েছে স্বামী

আপডেট সময় : ০৭:৩৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩