ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা

ফরিদপুরে ডেঙ্গুতে দুই রোগীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১১৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে ডেঙ্গুতে দুই রোগীর মৃত্যু

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুররে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় দুজন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১২৫ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে মৃতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার জংগুরদিয়া গ্রামের ফেরদৌস এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সুরাইয়া। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গতকাল শনিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

তিনি জানান, গত ৩১ আগস্ট দুপুরের পর হাসপাতালে ওই দুজন রোগী ভর্তি হন। সকালে চিকিৎসাধীন অবস্থায় এক ঘণ্টার ব্যবধানে তারা মারা যান। রোগীরা গুরুতর অবস্থায় আসায় বেশি সময় পাওয়া যায়নি বলে উল্লেখ করে তিনি বলেন চিকিৎসাধীন অবস্থায় দুজনে মারা যান। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ৫৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন রোগী। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১৮০ জন।

সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ১৪ জন ডেঙ্গু রোগী মারা গেছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৯৭৬ জন। এর মধ্যে ৪ হাজার ৫৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ট্যাগস :

ফরিদপুরে ডেঙ্গুতে দুই রোগীর মৃত্যু

আপডেট সময় : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩