ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে রাসেল ভাইপার সাপের কামড়ে সাপুড়ে আহত

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১১১৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে রাসেল ভাইপার সাপের কামড়ে সাপুড়ে আহত

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামরে ফরিদপুরে মোঃ ইসলাম নামের সাপুড়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

জানা যায়, তিনি আজ মঙ্গলবার (১১জুলাই) সকালে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ চর এলাকায় সাপ ধরতে গিয়ে রাসেল ভাইপার সাপটিকে দেখে অজগরের বাচ্চা ভেবে ধরার চেষ্টা করেন। এ সময় হাত দিয়ে ধরতে গেলে রাসেল ভাইপার সাপটি সাপুড়ে ইসলামের হাতে কামড় বসিয়ে দেয়। কিন্তু সাহসী সাপুড়ে সাপের কামড় খেয়েও সাপটিকে ছাড়েননি বরং আটকে রাখেন।

এদিকে বাড়িতে আসার পর সাপুড়ে ইসলামের রক্তবমি শুরু হলে পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ইসলামকে তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া দেন চিকিৎসকরা। এসময় বিষাক্ত রাসেল ভাইপার সাপটিকে সাথে করে হাসপাতালে নিয়ে আসেন সাপুড়ে ইসলামের লোকজন।

সাপের কামড়ে আহত ইসলামের বাড়ি বিক্রমপুর জেলায়। বর্তমানে ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার বেদে পল্লীতে বসবাস করেন।

উল্লেখ্য এর আগে ১৩ এপ্রিল ওই একই উপজেলার টিলারচর এলাকায় মোঃ বিশা প্রামাণিক নামে এক কৃষকে বিষাক্ত রাসেল ভাইপার সাপের কামড়ে তার মৃত্যু হয়।

ট্যাগস :

ফরিদপুরে রাসেল ভাইপার সাপের কামড়ে সাপুড়ে আহত

আপডেট সময় : ১০:১৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩