ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

স্ত্রীকে হত্যা করার দায়ে সজিব শেখ নামে যুবককে (স্বামী) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শিহাবুল ইসলাম এ রায় দেন। প্রায় ৮ বছর মামলাটি চলমান শেষে রায় প্রদান করেন বিজ্ঞ আদালত। আসামি সজিব শেখ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন এবং পুলিশ প্রহরায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। সজিব ফরিদপুর সদর উপজেলার বিলমামুদপুর গ্রামের লালমিয়া শেখের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, বিয়ের পর স্বামী সজিব শেখ ও স্ত্রী শিখা ওরফে রেখা ঢাকা জেলার দোহারের পশ্চিম লোটাখোলা এলাকায় বসবাস করতেন। ঘটনার তিন মাস আগে ঢাকা থেকে প্রায় ৯ বছর পরে ফরিদপুর জেলা সদরের চরকমলাপুরের একটি টিনশেড বাসায় স্ত্রী, তিন ছেলেসহ বসবাস শুরু করেন। স্বামী সজিব শেখ রিকশা ও ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্ত মাদকাসক্ত থাকায় নেশার টাকার জন্য প্রায় দিন স্ত্রীকে মারধর করতেন। নেশার সুত্রতায় ২০১৫ সালের ২৫ জানুয়ারি রাতে স্ত্রীকে মারপিট করেন স্বামী সজিব। একপর্যায়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বটি দিয়ে কুপিয়ে স্ত্রী রেখার মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত জখম করার পর তার গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ঘাতক স্বামী।

এ ঘটনার একদিন পর নিহতের পরিবার ফরিদপুরের কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) এনছের আলী। ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি সজিব শেখকে গ্রেপ্তার করার পর আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বামী সজিব শেখ। দীর্ঘ তদন্ত শেষে এসআই এনছের আলী সজিব শেখকে অভিযুক্ত করে মামলার চূড়ান্ত অভিযোগপত্র আদালতে জমা দেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের পিপি মোঃ আনোয়ার হোসেন আজকের দর্পণকে বলেন, আদালতের রায়ে বাদী পক্ষ ন্যায় বিচার পাওয়ার মধ্যে দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এরফলে সামাজিক অপরাধ প্রবণতা কমে আসবে তিনি মনে করেন।

ট্যাগস :

ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৭:২৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩