ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

মনিপুরঘাটে “অনূভুতি আশরাফ” সংঘের উদ্যোগে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৫১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ১২১৮ বার পড়া হয়েছে

রায়হান জামান স্টাফ রিপোর্টারঃ

কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মনিপুরঘাট এলকায় অনুভূতির আশরাফ সংঘের উদ্যোগে আয়োজিত বিবাহিত ও অবিবাহিতদের নিয়ে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় মনিপুরঘাট এলাকার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

এ আয়োজন দেখতে সকাল থেকে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।

বিবাহিতরা আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান করে। বিশাল এই স্কোরকে চাপা দিয়ে ১৭ ওভাবে ১৭৬ রানে অবিবাহিতরা বিজয়ী হয়।

এ সময় ক্রীড়ানুরাগী বাংলাদেশ “মুক্তিযোদ্ধা সন্তান সংসদ” এর সম্মানিত সদস্য বিশিষ্ট সমাজসেবক জনাব, আলমগীর হোসেন (আলম), ৫নং যশোদল ইউনিয়নের সাবেক চেয়াম্যান জনাব,শামসুল হুদা, যশোদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সমাজসেবক জনাব, জসিম উদ্দিন, সাংবাদিক রায়হান জামান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাইনাল ম্যাচটি উপভোগ করেন।

টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন আরিফুল ইসলাম মামুন ও সোহানুর রহমান সোহান।

ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগস :

মনিপুরঘাটে “অনূভুতি আশরাফ” সংঘের উদ্যোগে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৫১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১